জালালাবাদ নিউজ ২৪
Sylhet, Bangladesh
29°C Sunny
00:00:00
LOADING...
ALERT
Loading updates...
JN24 SERVER
CONNECTING...
● LIVE
0 VIEWERS
ব্রেকিং নিউজ
লোড হচ্ছে...

নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ

নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
খেলা  |  
নিজস্ব প্রতিবেদন আফসার আহমদ জালালাবাদ নিউজ ২৪
স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ নারী দলের। পাকিস্তানকে হটিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ এখন সাত নম্বরে।

শুক্রবার (১ মে) বিকেলে প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী পাকিস্তান নেমে গেছে ৮ নম্বরে। বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটি ভালো যায়নি বাংলাদেশের। রাজশাহীতে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল মেয়েরা। এরপর টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে তারা। এই সিরিজটি জিততে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট আরও বাড়ত।

এই মুহূর্তে সাত নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩। অন্যদিকে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৮৯। সিরিজটি জিততে পারলে লঙ্কানদের সঙ্গে ব্যবধান কিছুটা কমত। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১৬৩

Post a Comment

Previous Post Next Post