শিরোনাম: দ্বিগুণ আনন্দ: পহেলা বৈশাখে টিলাগড় পয়েন্টে নেতা সৌরভ শুভর জন্মদিন উদযাপন
প্রতিবেদনে: আফসার আহমদ
(নিজস্ব প্রতিবেদক, জালালাবাদ নিউজ ২৪)
সিলেট: ১৪ এপ্রিল ২০২৬ ইংরেজি। একদিকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, অন্যদিকে শাহপরান (রহঃ) থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও বিএনপি নেতা সৌরভ আহমেদ শুভর জন্মদিন। এই দ্বিগুণ আনন্দকে উদযাপন করতে নগরীর টিলাগড় পয়েন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীরা।
বৈশাখী আমেজে টিলাগড় পয়েন্টে কেক কাটার মাধ্যমে এই প্রিয় নেতার জন্মদিনের উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, নববর্ষের এই শুভ দিনে সৌরভ আহমেদ শুভর জন্মদিন উদযাপন কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। রাজপথের সাহসী এই নেতার দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সবাই।
শুভেচ্ছায় সিক্ত হয়ে সৌরভ আহমেদ শুভ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "নতুন বছর আমাদের জীবনে নতুন উদ্দীপনা নিয়ে আসুক। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমি আপনাদের সাথে সব সময় অবিচল থাকব।" অনুষ্ঠান শেষে নববর্ষ ও জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে মিষ্টি বিতরণ করা হয়।
সব সময় সত্যের সাথে,
জালালাবাদ নিউজ ২৪
(সিলেট থেকে প্রকাশিত)
সবার আগে, সব খবর।
