জালালাবাদ নিউজ ২৪
Sylhet, Bangladesh
29°C Sunny
00:00:00
LOADING...
ALERT
Loading updates...
JN24 SERVER
CONNECTING...
● LIVE
0 VIEWERS
ব্রেকিং নিউজ
লোড হচ্ছে...

মে দিবসে বিসিবি-বাফুফের বার্তা

মে দিবসে বিসিবি-বাফুফের বার্তা
খেলা  |  
নিজস্ব প্রতিবেদন  আফসার আহমদ জালালাবাদ নিউজ ২৪
স্পোর্টস ডেস্ক

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিনের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

বিশেষ এই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছে।

মে দিবসের দিন বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দুটি পোস্ট করেছে। নিজেদের ফেসবুক পেজে সেখানে গ্রাউন্ড স্টাফ, সাপোর্ট স্টাফ, নিরাপত্তাকর্মী, সংবাদমাধ্যমকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা ছিলেন। পোস্টে লেখা হয়, ‘আন্তর্জাতিক মে দিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঠের আড়ালে থেকে কাজ করা সকল শ্রমজীবী মানুষের প্রতি জানায় আন্তরিক কৃতজ্ঞতা। সব সফলতা সম্ভব হয়েছে আপনাদের কারণেই। আপনাদের নিষ্ঠা ও পরিশ্রমই দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

পরে আরও একটি ভিডিও পোস্ট করে বিসিবি। ৬ সেকেন্ডের সেই ভিডিও বার্তায় মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নানা পেশার মানুষ। ক্যাপশনে লেখা, ‘সবাইকে আন্তর্জাতিক মে দিবসের শুভেচ্ছা। যে সকল শ্রমিক সবকিছু সম্ভব করে তোলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা।’

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফেসবুক পেজে লিখেছে, ‘শ্রমে ঘামে নিরলসভাবে কাজ করে যাওয়া প্রত্যেক শ্রমজীবী মানুষকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা ও সম্মান।’


Post a Comment

Previous Post Next Post