শিরোনাম: সিলেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অভিযান; রমজানের আগে বাজার মনিটরিং জোরদার
প্রতিবেদনে: আফসার আহমদ
(নিজস্ব প্রতিবেদক, জালালাবাদ নিউজ ২৪)
সিলেট: পবিত্র রমজান মাসকে সামনে রেখে সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কালিঘাট, বন্দরবাজার ও জিন্দাবাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই তদারকি মাসজুড়ে অব্যাহত থাকবে। কোনো সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তাজা সব খবরের আপডেট সবার আগে পেতে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি ইনস্টল করে রাখুন।
📥 অ্যাপ ডাউনলোড লিঙ্ক: https://www.appcreator24.com/app3952294-7kpqza
সব সময় সত্যের সাথে,
জালালাবাদ নিউজ ২৪
(সিলেট থেকে প্রকাশিত)
সবার আগে, সব খবর
