জালালাবাদ নিউজ ২৪
00:00:00
LOADING...
ALERT
সংবাদ লোড হচ্ছে...
JN24 SERVER
Searching for Satellite Signal...
● LIVE
0 VIEWERS
ব্রেকিং নিউজ
জালালাবাদ নিউজ ২৪ এর সাথেই থাকুন...

কদমতলী বাস স্ট্যান্ডে জ্বালানি সংকট; বৃষ্টির মাঝেও তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি, ভোগান্তি চরমে

 কদমতলী বাস স্ট্যান্ডে জ্বালানি সংকট; বৃষ্টির মাঝেও তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি, ভোগান্তি চরমে

প্রতিবেদনে: আফসার আহমদ

(নিজস্ব প্রতিবেদক, জালালাবাদ নিউজ ২৪)

সিলেট: সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই নগরীর কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় তেলের জন্য হাহাকার করতে দেখা গেছে পরিবহন শ্রমিকদের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল বা পেট্রোল।

​সরেজমিনে দেখা যায়, বৃষ্টির মাঝে ভিজেই শত শত বাস ও যানবাহন পাম্পের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। অনেক চালক অভিযোগ করেছেন, তেলের অভাবে তারা গাড়ি নিয়ে সড়কে নামতে পারছেন না, ফলে সাধারণ যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সমাধান না হলে পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।


Post a Comment

Previous Post Next Post