জালালাবাদ নিউজ ২৪
00:00:00
LOADING...
ALERT
সংবাদ লোড হচ্ছে...
JN24 SERVER
Searching for Satellite Signal...
● LIVE
0 VIEWERS
ব্রেকিং নিউজ
জালালাবাদ নিউজ ২৪ এর সাথেই থাকুন...

শপথ নিলেন সংরক্ষিত আসনের ৪৯ এমপি

শপথ নিলেন সংরক্ষিত আসনের ৪৯ এমপি
জালালাবাদ নিউজ ২৪ 
নিজস্ব প্রতিবেদন: আফসার আহমেদ 

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নিয়েছেন।

রোববার (০৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের ‘শপথ বাক্য’ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত নারী সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সচিব এ শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভার সদস্য, অন্যান্য সংসদ সদস্য, রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ শপথ নেওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো। আগামী সংসদ অধিবেশনগুলোতে তারা দেশের নারী সমাজের উন্নয়নসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে, গত ২৯ এপ্রিল (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচিতদের নাম উল্লেখ করে প্রজ্ঞাপন (গেজেট) প্রকাশ করা হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত এ ৪৯টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১-দলীয় নির্বাচনী ঐক্য থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য রয়েছেন। রোববার শপথ নেওয়ার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করলেন।


Post a Comment

Previous Post Next Post