সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ২৪ ঘন্টায় সর্বমোট ৩৬ জন আটক এবং ট্রাফিক পুলিশ কর্তৃক ১৩৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণঃ
গত ১৯/০৪/২০২৬খ্রি. (০০.০০ হতে ২৩.৫৯ পর্যন্ত) ২৪ ঘন্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী, ভারতীয় মালামাল উদ্ধার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামিসহ সর্বমোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিয়মিত মামলার আসামী গ্রেফতার : মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ও তদন্তে সন্ধিগ্ধ সর্বমোট ০৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার: ডিবির অভিযানে ৩৫ বস্তায় মোট ১০৫০ কেজি ভারতীয় জিরা যার আনুমনিক মূল্য- ৮,৪০,০০০/-(আট লক্ষ চল্লিশ হাজার) টাকা সহ একটি ডিআই পিকআপ আটক করা হয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার: মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ০৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মাদক ব্যবসায়ী গ্রেফতার : কোতোয়লী মডেল থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বিনা পরোয়ানায় গ্রেপ্তার: কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় ০১ জনকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে।
মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার: মহানগরীর বিভিন্ন এলাকা হতে ২১ জন‘কে মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক গত ১৯/০৪/২০২৬খ্রি. (০০.০০ হতে ২৩.৫৯ পর্যন্ত) ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন প্রকার ৫৩টি গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান এবং ৮০ টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে।
মামলা প্রদানকৃত গাড়ির বিবরণ:
বাস-০৩টি, ট্রাক-০২টি, প্রাইভেটকার-০২টি, সিএনজি-১২টি, মোটর সাইকেল-৩২টি, অন্যান্য যানবাহন-০২টি। সর্বমোট ৫৩টি।
আটককৃত যানবাহনের বিবরণ: ট্রাক-০২টি, প্রাইভেটকার-০৩টি, সিএনজি-২৪টি, মোটর সাইকেল-৩৭টি, অন্যান্য যানবাহন-১৪টি, সর্বমোট ৮০টি ।
তাছাড়াও ২০/০৪/২০২৬খ্রি. ০০.০০ হতে সকাল ০৮.০০ পর্যন্ত ০৮ ঘন্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য, চোর সন্দেহে, সন্দেহজনক, হকারসহ সর্বমোট ৩০ জন‘কে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার : মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ০৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার : মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন মাদকসেবী‘কে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য উদ্ধার : বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ বোতল বিদেশীমদ ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
চোর সন্দেহে গ্রেফতার: কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চোর সন্দেহে ০১জনকে গ্রেফতার করা হয়েছে।
সন্দেহজনক গ্রেফতার: মহানগরীর বিভিন্ন এলাকা হতে ১৩ জন সন্দেহজনক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।
হকার আটক : কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ০১ জন হকার আটক।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Tags:
সিলেট