জালালাবাদ নিউজ ২৪
00:00:00
LOADING...
ALERT
সংবাদ লোড হচ্ছে...
JN24 SERVER
Searching for Satellite Signal...
● LIVE
0 VIEWERS
ব্রেকিং নিউজ
জালালাবাদ নিউজ ২৪ এর সাথেই থাকুন...

নওগাঁয় এক পরিবারে চার খুন: জমি নিয়ে বিরোধের কথা জানালো পুলিশঅনলাইন ডেস্কপ্রকাশ৷৷ ৷৷৷৷৷৷৷৷ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

নিজস্ব প্রতিবেদন
 আফছার আহমদ

জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই পরিকল্পিতভাবে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক দম্পতি ও তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আজ বুধবার (২২ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার।   

তিনি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে– ডাকাতির জেরে নয়, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড। সাধারণত ডাকাতরা দ্রুত সম্পদ লুট করে পালিয়ে যায়। এছাড়া, শিশুদের এভাবে হত্যা করার নজির খুব কম।

পুলিশ সুপার বলেন, ১৭ বিঘা জমি নিয়ে পরিবারের মাঝে বিরোধ ছিল। এই জমির ১২ বিঘা জমি ছেলে হাবিবুর রহমানকে লিখে দেয় তার বাবা। আর সেই জমি দখলে নিতেই পাঁচ বোন মিলে হত্যার পরিকল্পনা করে বলে  ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।    

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ৬ জনের অংশগ্রহণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এরই মধ্যে হাবিবুরের এক ভাগ্নে ও ভগ্নিপতিকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে স্থানীয়দেরও ধারণা, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত আবদুস সামাদ ও শহিদুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজ বাড়িতে হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই সন্তান পারভেজ রহমান (৯) ও সাদিয়া আক্তারকে (৩) গলা কেটে হত্যা করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত পপি সুলতানার বাবা অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেছেন।

/এএন/এএম 

Post a Comment

Previous Post Next Post