শুভেচ্ছা সংবাদ | জালালাবাদ নিউজ ২৪ 🌐শিরোনাম: জন্মদিনে ভালোবাসায় সিক্ত বদরুজ্জামান সেলিম; বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুভেচ্ছা
শুভেচ্ছা সংবাদ | জালালাবাদ নিউজ ২৪ 🌐
শিরোনাম: জন্মদিনে ভালোবাসায় সিক্ত বদরুজ্জামান সেলিম; বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুভেচ্ছা
প্রতিবেদনে: আফসার আহমদ
(নিজস্ব প্রতিবেদক, জালালাবাদ নিউজ ২৪)
সিলেট: আজ ৯ মার্চ, বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম-এর জন্মদিন। দিনটি উপলক্ষে প্রিয় এই নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।
বদরুজ্জামান সেলিম বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে ভক্ত ও অনুসারীরা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাফল্য ও সুস্থ জীবন কামনা করেন। আল্লাহ্ রাব্বুল আলামিন তাঁকে দীর্ঘজীবী করুন—এই প্রার্থনায় সিক্ত হন তিনি।
জালালাবাদ নিউজ ২৪ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাভাজন বদরুজ্জামান সেলিম ভাইয়ের প্রতি রইলো প্রাণঢালা অভিনন্দন ও শুভ জন্মদিন।
তাজা সব খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি সাথে রাখুন।
📥 অ্যাপ ডাউনলোড লিঙ্ক: https://www.appcreator24.com/app3952294-7kpqza
সব সময় সত্যের সাথে,
জালালাবাদ নিউজ ২৪
(সিলেট থেকে প্রকাশিত)
সবার আগে, সব খবর।

