৩১ নং ওয়ার্ডের ভাগ্যউন্নয়নে ও তারুণ্যের আস্থার প্রতীক হয়ে লড়তে চান সমাজসেবক ইউনুছ আহাম্মদ
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে দীর্ঘদিনের সঙ্গী ও পরিচিত মুখ মোঃ ইউনুছ আহাম্মদ আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে লড়ার ঘোষণা দিয়েছেন। এলাকার মানুষের সেবার পরিধি আরও বিস্তৃত করতে এবং ৩১ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতেই তার এই পথচলা। দীর্ঘ সময় ধরে তিনি এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করে সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
এলাকাবাসী জানায়, ইউনুছ আহাম্মদ শুধু একজন সমাজকর্মীই নন, বরং একজন নিবেদিতপ্রাণ পরোপকারী মানুষ। দীর্ঘ সময় ধরে তিনি এলাকার দরিদ্র মানুষের কল্যাণ, যুবসমাজের উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন সংকটে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালীন সংকট ও বন্যার সময়ও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কর্মহীন যুবকদের দক্ষ করে তোলা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে তার বিশেষ অবদান রয়েছে।
নিজের লক্ষ্য ও পরিকল্পনা প্রসঙ্গে মোঃ ইউনুছ আহাম্মদ বলেন, "আমি পদের মোহে নয়, বরং মানুষের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চা
ই। ৩১ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া এবং একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গঠনই আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, দল-মত নির্বিশেষে জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে আমরা একটি আদর্শ ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে পারব।"
ইতিমধ্যেই এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের মতে, ইউনুছ আহাম্মদের মতো সৎ, সাহসী ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ জনপ্রতিনিধি হলে ৩১ নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে এবং এটি একটি সমৃদ্ধ ডিজিটাল এলাকায় রূপান্তরিত হবে।
জনগণের উদ্দেশ্যে মোঃ ইউনুছ আহাম্মদের বিশেষ বার্তা:
"বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার প্রিয় ৩১ নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আমি দীর্ঘ সময় ধরে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এই ওয়ার্ডের অনেক সমস্যা এখনও অমীমাংসিত। বিশেষ করে দরিদ্র মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং আমাদের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এখন সময়ের দাবি।
আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমি কোনো বড় প্রতিশ্রুতি দিয়ে আপনাদের বিভ্রান্ত করতে চাই না; আমি চাই কাজ দিয়ে আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে। ৩১ নং ওয়ার্ডকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের দোয়া, ভালোবাসা এবং ঐকান্তিক সমর্থন আমার একান্ত প্রয়োজন। আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও আধুনিক ৩১ নং ওয়ার্ড গড়ি। আমি কথা দিচ্ছি, আপনাদের মূল্যবান রায়ে নির্বাচিত হলে আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।"
বিনীত,
আপনাদের সেবক, মোঃ ইউনুছ আহাম্মদ
কাউন্সিলর পদপ্রার্থী, ৩১ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন।
রিপোর্টার আফসার আহমদ
