জালালাবাদ নিউজ ২৪
00:00:00
LOADING...
ALERT
সংবাদ লোড হচ্ছে...
JN24 SERVER
Searching for Satellite Signal...
● LIVE
0 VIEWERS
ব্রেকিং নিউজ
জালালাবাদ নিউজ ২৪ এর সাথেই থাকুন...

স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ: ৮ নম্বর ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম শুরু


 স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ: ৮ নম্বর ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম শুরু

নগরীর বাসিন্দাদের জন্য সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফছর খান। জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডজুড়ে মশা নিধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মন্দির এবং আবাসিক এলাকায়। ধর্মীয় উপাসনালয় ও ঘনবসতিপূর্ণ স্থানগুলোতে বিশেষভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়, যাতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সময়োপযোগী এ উদ্যোগ দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ওয়ার্ড গঠনে এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

কাউন্সিলর প্রার্থী আফছর খান বলেন,

“একটি সুস্থ ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলা আমার অঙ্গীকার। ওয়ার্ডবাসীর যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকতে চাই।”

তিনি আরও জানান, যেসব এলাকায় মশার উপদ্রব বেশি, সেসব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়াও যাদের মশা নিধন মেশিন প্রয়োজন অথবা নিজ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক, তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন।

যোগাযোগ:

📞 01316-565861

✍️ রিপোর্টার: আফছার আহমদ (নিজস্ব প্রতিবেদন)

📰 প্রকাশনায়: জালালাবাদ নিউজ ২৪

🌐 ওয়েবসাইট: https://jalalabadnews24.blogspot.com⁠�

📧 ই-মেইল: Jalalabadnews24sylhet@gmail.com

📍 এলাকা: সিলেট

Post a Comment

Previous Post Next Post